ফেসবুকে ক্লিক বাড়ছেই

২৩ জুলাই, ২০১৯ ১৮:৪৩  
তথ্যপাচার নিয়ে নানা কেলেঙ্কারি সত্বেও যুক্তরাষ্ট্রসহ বিশ্বজুড়ে ফেসবুকের ক্লিক সংখ্যা ব্যাপক হরে বেড়েছে। ফেসবুকের টুল অডিয়েন্স ইনসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরের প্রথম ছয় মাসে পোস্টে লাইক সংখ্যা ৪ পয়েন্ট বেড়েছে। এছাড়াও ফেসবুক অ্যাডে ক্লিকের সংখ্যা বেড়েছে ৩ পয়েন্ট এবং মন্তব্যের সংখ্যা এক পয়েন্ট উত্তীর্ণ হয়েছে। ফেসবুকের টুল অডিয়েন্স ইনসাইটের তথ্য অনুযায়ী, চলতি বছরে ৩ জানুয়ারি থেকে ১৮ জুলাই যুক্তরাষ্ট্রে ফেইসবুকে কমেন্টের গড় পরিমাণ বেড়েছে। গত এক মাসের ফেসবুক ব্যবহারকারীদের কার্যক্রম থেকে নেওয়া তথ্য অনুযায়ী, পোস্ট প্রতি গড়ে ৬ থেকে বেড়ে এখন কমেন্টের পরিমাণ হয়েছে ৮। অন্যদিকে লাইক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১৩। এমনকি মাধ্যমটিতে বিজ্ঞাপনে ক্লিক বেড়ে এখন ১৩ থেকে ১৭তে দাঁড়িয়েছে। শুধু যুক্তরাষ্ট্রে নয়, বিশ্বব্যাপীই এই প্রবণতা বেড়েছে। সারাবিশ্বে এখন প্রতি মাসে কমেন্টের ক্ষেত্রে ৪ থেকে বেড়ে হয়েছে ৫। লাইক বেড়ে দাঁড়িয়েছে ৯ থেকে ১৩-তে। আর বিজ্ঞাপনে ক্লিক ৮ থেকে বেড়ে হয়েছে ১১। এ বিষয়ে ডিজিটাল প্রযুক্তি নিয়ে কাজ করা ফিউচারামা রিসার্চের প্রধান বিশ্লেষক ড্যানিয়েল নিউম্যান বলেছেন, ফেসবুকের ডেটা, অ্যালগরিদম ও মেশিন লার্নিংয়ের অনেক উন্নতি হয়েছে। এতে ব্যবহারকারী অনেক বেশি তাঁর পছন্দের সঙ্গে সংগতিপূর্ণ কনটেন্ট দেখতে পাচ্ছেন। এতে তাদের প্ল্যাটফর্মে এনগেজমেন্ট বেড়ে গেছে। অন্যদিকে বিনিয়োগকারী প্রতিষ্ঠান বোকেহ ক্যাপিটালের প্রধান কর্মকর্তা কিম ফরেস্ট বলেন, ফেসবুক ব্যবহারকারী বাড়ার হার যেহেতু কমে আসছে, তাই ব্যবহারকারীদের বেশি সময় ধরে রাখা তাদের জন্য গুরুত্বপূর্ণ।